সিলেট ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি ডা. জীবন

‎দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
‎বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি অংশগ্রহণ করেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষের আশা-আকাঙ্ক্ষা, দাবি-দাওয়া ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে তিনি জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে উপস্থিত হন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব বহন করছে। নতুন সংসদের যাত্রা শুরুর এই অধিবেশন দেশের আইন প্রণয়ন, রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ এবং জনগণের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।

‎এ অধিবেশনে যোগদানের মাধ্যমে সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন তার নির্বাচনী এলাকা বানিয়াচং ও আজমিরীগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনাগুলো জাতীয় সংসদের পবিত্র মঞ্চে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।
‎বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন, বন্যা ও জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন জনদাবি ও উন্নয়ন পরিকল্পনা সংসদে উত্থাপনের ব্যাপারে তিনি গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‎এলাকাবাসীর কাছে ডা. সাখাওয়াত হাসান জীবন একজন মানবিক, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা হিসেবে সুপরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টা ইতোমধ্যেই স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জাতীয় সংসদের এই নতুন যাত্রায় হবিগঞ্জ-২ আসনের প্রতিনিধি হিসেবে ডা. সাখাওয়াত হাসান জীবন জাতীয় সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা রেখে বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
‎জনগণের প্রত্যাশা, তাদের প্রিয় নেতা সংসদের প্রতিটি অধিবেশনে এলাকার মানুষের ন্যায্য অধিকার, উন্নয়ন এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন এবং এই জনপদের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি ডা. জীবন

সময় ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬