সিলেট ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 

‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য

ছবি- প্রতীকী।

‎টাঙ্গাইলের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট একাডেমিক আবাসিকে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির আবাসিক ভবনের একটি বেডের নিচ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ উঠেছে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির অধিকাংশ শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিরা ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। এতে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
‎স্থানীয়রা জানান, কীভাবে এবং কোন পরিস্থিতিতে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে। শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ

‎টাঙ্গাইলের সাবালিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু চাঞ্চল্য

সময় ০৭:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬