সিলেট ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎কুশিয়ারা ইউনাইটেড ক্লাবের আত্মপ্রকাশ, শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল

‎

‎
‎“চলো এক সাথে, হাতে হাত রেখে”—এই স্লোগানকে উপজীব্য করে কুশিয়ারা ইউনাইটেড ক্লাব (শেরপুর)-এর আত্মপ্রকাশ উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় মুনলাইট রেস্টুরেন্টে।
‎অনুষ্ঠানে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎
‎পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয় এবং দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোফাদ আহমেদ মুরাদ। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ, সহসভাপতি সাজ্জাদ হোসেন, থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ রুহীন, ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ মঈনু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আবুল হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল হামীদ পিলু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তানভির আহমদ, ছাত্রদলের সাবেক নেতা ও শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাজহারুল ইসলাম রকি।
‎
‎এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তরুণ সংগঠক এবং কুশিয়ারা ইউনাইটেড ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, কুশিয়ারা ইউনাইটেড ক্লাব একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে এলাকার তরুণদের নিয়ে মানবিক ও কল্যাণমূলক কাজে ভূমিকা রাখবে। ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব নিয়ে ক্লাবটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত সবার অংশগ্রহণে ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ ৫৭ সদস্যবিশিষ্ট কুশিয়ারা ইউনাইটেড ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন। শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎কুশিয়ারা ইউনাইটেড ক্লাবের আত্মপ্রকাশ, শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল

সময় ০৯:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬