সিলেট ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎ ‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার

‎চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ চারজন আটক, গাড়ি জব্দ

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (৭মার্চ) দুপুর ১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল চুনারুঘাট থানার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে একটি গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন-চুনারুঘাট উপজেলার পানারগাঁও এলাকার মো.আব্দুর রউফ (৩৬), তাঁর স্ত্রী লাকী বেগম (২৬), সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর এলাকার কাউসার আলম (২৭) এবং চুনারুঘাট উপজেলার পানারগাঁও এলাকার সাব্বির রহমান (২৩)।

‎ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজাগুলো গাড়ির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

‎পুলিশ আরও জানায়, আটক মো. আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় পাঁচটি জিআর (গ্রেফতারি) পরোয়ানা রয়েছে।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎

‎চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ চারজন আটক, গাড়ি জব্দ

সময় ১১:৫৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬