সিলেট ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু

‎টাঙ্গাইলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ১২ উপজেলায় ফিলিং স্টেশন পরিদর্শন‎

‎
‎
‎জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার সকল ফিলিং স্টেশনে একযোগে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
‎শনিবার (৭ মার্চ) জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা নিজ নিজ উপজেলার ফিলিং স্টেশনগুলোতে সরেজমিনে উপস্থিত হয়ে জ্বালানি তেলের মজুদ বিক্রয় কার্যক্রম এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
‎
‎পরিদর্শনকালে ফিলিং স্টেশনগুলোর মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। একইসাথে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে যানবাহনে নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
‎
‎এসময় প্রশাসনের পক্ষ থেকে ফিলিং স্টেশন মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টি না করে অতিরিক্ত মজুদ বা বিক্রয়ে অনিয়ম থেকে বিরত থাকা এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া জ্বালানি তেলের বিক্রি ও মজুদের তথ্য নিয়মিতভাবে সংরক্ষণ এবং প্রয়োজনে প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎টাঙ্গাইলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ১২ উপজেলায় ফিলিং স্টেশন পরিদর্শন‎

সময় ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬