সিলেট ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎ ‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ

‎সিলেটে সোবহানীঘাটে র‍্যাব-৯ এর অভিযান: ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

‎সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় ক্রয়কৃত পণ্যের মূল রসিদ (ভাউচার) সংরক্ষণ না করার দায়ে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

‎শনিবার (০৭ মার্চ) জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন সোবহানীঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-৯ সিপিসি-১ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারা অনুযায়ী প্রতিটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়কৃত পণ্যের মূল রসিদ সংরক্ষণ করা বাধ্যতামূলক। সোবহানীঘাটের এই ১২টি প্রতিষ্ঠান আইনটি অমান্য করায় তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎অভিযানে যে ১২ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তারা হলেন, মোঃ আব্দুল হান্নান (৪০)  ৫ হাজার মোঃ আকলিছ (৪০) – ২ হাজার, আবির আহমেদ (২৭) ৫ হাজার, জুনেদ মিয়া (২৬) ৫ হাজার, মোঃ কাদির (৩৫) – ৫ হাজার,জামিল আহমদ (৪১) ৪ হাজার, রিপন দাস (৪০) – ৫ হাজার, আনোয়ার আলী (৩৩) – ৫ হাজার, লিলু মিয়া (৩৫) ২ হাজার

‎কামিল আহমেদ (২৭) ৩ হাজার, রাজা মিয়া (৪৩) – ৮ হাজার ও তানভীর আহমদ (২৬) ৫, হাজার টাকা

‎সর্বমোট জরিমানা: ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎র‍্যাব-৯ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে র‍্যাব আরও জানায়, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষায় তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

‎সিলেটে সোবহানীঘাটে র‍্যাব-৯ এর অভিযান: ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

সময় ০৫:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬