সিলেট ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

হবিগঞ্জে এএসপি জহিরুল ইসলাম স্ট্যান্ড রিলিজ, বদলি রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম। (ফাইল ছবি)

‎
‎
‎
‎হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
‎
‎বিষয়টি গতকাল শুক্রবার রাতে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
‎
‎পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গত ৪ মার্চ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে এএসপি জহিরুল ইসলামকে বর্তমান কর্মস্থল থেকে সংযুক্তি প্রত্যাহার করে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়।
‎
‎পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম কর্মক্ষেত্রে তেমন তৎপর ছিলেন না। তার কাজকর্মে আমরা সন্তুষ্ট ছিলাম না। তাই প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে তাকে অন্যত্র সংযুক্ত করা হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের কর্মস্থল পরিবর্তন করা হয়। নির্বাচন পরবর্তী সময়েও পুলিশ বাহিনীতে বদলির একটি প্রক্রিয়া থাকে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক প্রশাসনিক আদেশের মাধ্যমে তাকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

হবিগঞ্জে এএসপি জহিরুল ইসলাম স্ট্যান্ড রিলিজ, বদলি রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে

সময় ১০:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬