সিলেট ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎ওসমানীনগরে চাঞ্চল্যকর সৌরভ হত্যা মামলা: র‍্যাব-৯ ও ১১-এর যৌথ অভিযানে ৩ আসামি গ্রেফতার

‎সিলেটের ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর শাহজাহান মিয়া ওরফে সৌরভ (২৪) হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৬ মার্চ) র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লার দেবীদ্বার ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, রুহেল আহমদ (৩০) রাসেল আহমদ (২৩) ও রাহেল আহম্মেদ (২৫) তারা সবাই ওসমানীনগর থানার পশ্চিম তিলাপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে।

‎র‍্যাব জানায়, ওসমানীনগরের তিলাপাড়া এলাকার বাসিন্দা সৌরভের পরিবারের সাথে আসামিদের আগে থেকেই মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিরোধ ছিল। গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে সৌরভ স্থানীয় জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তিলাপাড়া জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, সুলফি, লোহার রড) নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত সৌরভকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। র‍্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং র‍্যাব-১১ (সিপিসি-২, কুমিল্লা) গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কুমিল্লার দেবীদ্বার থানাধীন মোহনপুর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে একই দিন সকালে কুমিল্লার কোতোয়ালী থানাধীন আমতলী এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর ও প্রধান আসামি রুহেল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎ওসমানীনগরে চাঞ্চল্যকর সৌরভ হত্যা মামলা: র‍্যাব-৯ ও ১১-এর যৌথ অভিযানে ৩ আসামি গ্রেফতার

সময় ১০:০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬