সিলেট ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু

‎ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত।

‎

‎

‎

‎

‎

‎আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সম্ভাব্য যানজট নিরসন এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায়

‎ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্বিক নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎

‎সভায় ঈদ উপলক্ষে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলার সড়ক ও জনপথ বিভাগ, যমুনা সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্রাফিক অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট ডব্লিউডি (১) মহাসড়কের ফোর লেন উন্নীতকরণ প্রকল্পে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাস/মিনিবাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতি সিএনজি/অটোরিকশা শ্রমিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বিবেচনায় মহাসড়কে যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‎এ সময় তিনি মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

‎

‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা জেলার সকল সার্কেল কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎প্রসঙ্গত ঈদকে কেন্দ্র করে প্রতিবছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই আগাম প্রস্তুতি হিসেবে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত।

সময় ০৩:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬