সিলেট ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের পাশে জিএসসি ইউকে: মৌলভীবাজারে খাদ্য ও নগদ অর্থ বিতরণ‎

‎
‎প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে। সংগঠনটির অর্থায়নে এবং মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় জেলার প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও এক শত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
‎
‎বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার রুমেল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
‎
‎জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা. ছাদিক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ হুমায়েদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জিএসসি স্কটল্যান্ড ইউকে রিজনের চেয়ারপার্সন আহমেদ আলী জুবু, ইউকে সেন্ট্রাল কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তরফদার (মিছবা), মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এ.কে. জিল্লুল হক, অধ্যাপক রফি উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এস এম উমেদ আলীসহ অনেকে।

‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো. শাহাজান মিয়া, সুজন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানে প্রায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, ময়দা, দুধ, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ১০০ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।
‎
‎আয়োজকরা জানান, প্রবাসী দাতাদের সহযোগিতায় প্রতিবছরই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের পাশে জিএসসি ইউকে: মৌলভীবাজারে খাদ্য ও নগদ অর্থ বিতরণ‎

সময় ০৮:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬