সিলেট ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎
‎‘তাকওয়া অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইফতার ও দোয়া মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
‎
‎ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলওয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পেশাজীবী জামায়াতের আমীর এড. ইয়াসীন খাঁন। প্রধান অতিথির বক্তব্যে রমজানের তাৎপর্য নিয়ে কথা বলেন তিনি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
‎
‎অন্যান্যদের মাঝে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শান্তিগঞ্জ  উপজেলা শাখার সভাপতি আফসার উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিবৃন্দ।
‎
‎এসময় শান্তিগঞ্জ উপজেলা জামায়াত, বিএনপি, ছাত্রশিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময় ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬