সিলেট ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে ৩ ইটভাটায় র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা‎

র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ লাখ টাকা জরিমানা‎ আদায় করা হয়।

‎সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় অবৈধভাবে মাটি সংগ্রহ ও আইন অমান্য করে ইট তৈরির দায়ে তিনটি ইটভাটাকে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত এক মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়।
‎
‎র‍্যাব-৯ এর সদর কোম্পানি ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল এই মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণ।
‎তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘন করে কৃষি জমি, পাহাড় বা টিলা থেকে মাটি কাটছিল।
‎এছাড়া জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত জলাশয় ও নিচু এলাকা থেকে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে তাদের এই জরিমানা করা হয়।
‎
‎অভিযানে যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো-মেসার্স প্লাটিনাম ব্রিকস, সিলেট – ১ লক্ষ টাকা, মেসার্স দেশ ব্রিকস, সিলেট – ২ লক্ষ টাকা ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ড, সিলেট – ১ লক্ষ টাকা। সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ইটভাটা মালিকদের একটি অংশ আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এবং দেশের আইন-শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে ৩ ইটভাটায় র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৪ লাখ টাকা জরিমানা‎

সময় ১০:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬