সিলেট ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

র‌্যাব-১৪-এর অভিযানে প্রাইভেটকার চুরি মামলার ২ সন্দেহভাজন গ্রেফতার‎

‎ টাঙ্গাইলের ঘাটাইল থানায় দায়ের হওয়া একটি প্রাইভেটকার চুরি মামলার রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার ঝুনকাইল এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবির (৫৮) গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৬-০১৭৭) দেউলাবাড়ি ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় সাখাওয়াত ডাক্তারের বাড়ির মোড় সংলগ্ন একটি স্থানে পার্কিং করে জুমার নামাজ আদায় করতে যান।

‎নামাজ শেষে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফিরে এসে তিনি দেখতে পান অজ্ঞাতনামা চোরচক্র তার গাড়িটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড)। মামলা রুজুর পর থেকেই র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আব্দুল কাদের (২৭), জেলা-
‎লালমনিরহাটকে গ্রেপ্তার করা হয়।
‎একই দিন বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গাজীপুর মেট্রোপলিটনের জয়দেবপুর থানা এলাকা থেকে মামুন আহমেদ (৪২), জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় চুরি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

র‌্যাব-১৪-এর অভিযানে প্রাইভেটকার চুরি মামলার ২ সন্দেহভাজন গ্রেফতার‎

সময় ১০:০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬