সিলেট ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে ফনিবোসন হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার‎

‎কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত ফনিবোসন সরকার হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন- অজিত দাস (৪৭), পিতা- সনির চন্দ্র দাস ও হিমেল দাস (৩৫), পিতা- হরিপদ দাস। উভয়ই কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কামালপুর গ্রামের বাসিন্দা। তারা ওই হত্যা মামলার ৫ ও ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।
‎
‎র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফনিবোসন সরকারের বাড়িতে হামলা চালায়। হামলায় ফনিবোসনের ভাই গুরুতর আহত হন। একপর্যায়ে ফনিবোসন তাকে বাঁচাতে এগিয়ে আসলে ২নং আসামি ধীরেন্দ্র দাস ধারালো ‘ট্যাঁটা’ দিয়ে তাকে আঘাত করেন।
‎
‎গুরুতর আহত অবস্থায় ফনিবোসনকে প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ইটনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামিরা শ্রীমঙ্গলে অবস্থান করছে। সোমবার সন্ধ্যা ৬.৫৫ মিনিটে হবিগঞ্জ রোড সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধে ফনিবোসন হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার‎

সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬