সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎রাজনগর-এ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: তারেক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

‎মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তারেক আহমদ হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। অভিযান চালিয়ে তাদের চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে আটক করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে। বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের (২২) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
‎গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়েরের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকারসহ সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
‎অভিযানে ২ মার্চ রাতে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে এজাহারভুক্ত আসামি—মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রেফতার করা হয়।

‎রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, ৩ মার্চ দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎রাজনগর-এ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব: তারেক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

সময় ০৭:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬