সিলেট ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন
এ কেমন শত্রুতা.....

‎কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডব: ৩ লক্ষ টাকার তরমুজ ও গাছ কেটে সাবাড়, দিশেহারা কৃষক

এভাবেই দূর্বৃত্তরা তরমুজ গুলো কেটে রাস্তায় ফেলে রেখে যায়।

‎কোম্পানীগঞ্জ ফসল কাটার আগমুহূর্তে একদল দুর্বৃত্তের প্রতিহিংসার বলি হলেন কোম্পানীগঞ্জের একদল উদ্যোক্তা কৃষক। গত ১ মার্চ গভীর রাতে একদল দুর্বৃত্ত তরমুজ খেতে প্রবেশ করে প্রায় ৩ লক্ষ টাকার ফসল ও গাছ নষ্ট করে ফেলেছে। ফলন্ত গাছ ছিঁড়ে ফেলা এবং অপরিপক্ক তরমুজগুলো মাঝখান দিয়ে কেটে রাস্তায় ফেলে রাখায় এখন দিশেহারা হয়ে পড়েছেন বাগান মালিকরা।

‎জানা গেছে, এলাকার কয়েকজন তরুণ উদ্যোক্তা মিলে এ বছর প্রায় ৮০ বিঘা জমিতে তরমুজের চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছিল আশানুরূপ। কিন্তু গত রবিবার দিবাগত রাতে অন্ধকারের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা খেতে তান্ডব চালায়। তারা কেবল তরমুজ ছিঁড়েই ক্ষান্ত হয়নি, বরং প্রতিটি বড় ও মাঝারি সাইজের তরমুজ দা দিয়ে দুই ভাগ করে কেটে খেতে ও রাস্তায় ফেলে রেখে যায়।

‎ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এলাকার কিছু বখাটে যুবক প্রায়ই বাগান থেকে ‘ফাও’ বা বিনামূল্যে তরমুজ নিতে আসত। মাঝেমধ্যে তাদের ফ্রিতে দেওয়া হলেও দিন দিন তাদের আবদার বাড়ছিল। এই অন্যায় ও অতিরিক্ত আবদার রক্ষা না করায় তারা ক্ষিপ্ত ছিল। ধারণা করা হচ্ছে, সেই প্রতিহিংসা থেকেই এমন নিকৃষ্ট কাজ করেছে তারা।

‎তরমুজ খেতের মালিক আবুল কালাম আক্ষেপ করে বলেন-আমাদের সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা এলাকার মানুষকে নিয়মিতই ফ্রিতে তরমুজ দিয়েছি। কিন্তু এভাবে ফলন্ত গাছ আর ফলগুলো কেটে নষ্ট করার মানে হয় না। আমাদের দোষ কী? এখন আমরা ঋণের টাকা শোধ করব কীভাবে?

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ জানিয়েছেন, তারা এই অপকর্মের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

এ কেমন শত্রুতা.....

‎কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের তাণ্ডব: ৩ লক্ষ টাকার তরমুজ ও গাছ কেটে সাবাড়, দিশেহারা কৃষক

সময় ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬