সিলেট ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা‎

‎অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাহাড় টিলা কেটে ও কুয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও ক্রাশিং করে পরিবেশ বিপন্ন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
‎
‎এ সময়  জৈন্তাপুর উপজেলার কদমখাল ও ৪ নং বাংলা বাজার এলাকায় অবৈধ ভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎মঙ্গলবার (৩রা মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ বিপন্ন করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ৫৩ ধারায় দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে আরো অংশ নেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সহ পুলিশের একটি টিম।
‎
‎অভিযানকালে দেখা যায়, অনুমোদন ছাড়াই টিলার পাথর ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ প্রেক্ষিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা‎

সময় ০৩:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬