সিলেট ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দক্ষিণ সুরমায় ৪০০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক‎

পুলিশের হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক।

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশি অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার একটি কলোনি থেকে তাদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ভার্থখলা পুরাতন পোস্ট অফিসের গলিতে অবস্থিত সোনা মিয়ার কলোনিতে (হাওরের বাড়ি) অভিযান চালায়। অভিযানে আসামী রুজিনা খাতুনের ভাড়াটে ঘর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎আটককৃতরা হলেন,আতিকুর রহমান মুন্না (৪৫) পিতা- সাইদুর রহমান, গ্রাম- রহমদ বাগ (পূর্ব কামারগাঁও), থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ। (বর্তমানে বানেশ্বরপুর, দক্ষিণ সুরমা),কাবুল মিয়া (৫৫) পিতা- মৃত আব্দুল রহমান লাল মিয়া, সাং- স্বর্ণালী-২০, ভার্থখলা, দক্ষিণ সুরমা ও রুজিনা খাতুন (২৮) স্বামী- সালেক মিয়া, সাং- ভার্থখলা (হাওরের বাড়ি), ব্লক-ডি, দক্ষিণ সুরমা।

‎এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক)/৪১/৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ-০২/০৩/২০২৬খ্রিঃ)।
‎পুলিশ জানায়, আটককৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

দক্ষিণ সুরমায় ৪০০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি আটক‎

সময় ১০:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬