সিলেট ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

লন্ডনে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ, সিলেটে র‍্যাবের হাতে প্রতারক গ্রেফতার

‎
‎লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা ও নথিপত্র দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মনির আহমেদ (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। সোমবার (২ মার্চ) বিকেলে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আরিফ আহমেদ (৩০) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ফেসবুকে বিজ্ঞাপন দেখে জনৈক মনসুর আলী তালুকদারের সাথে তার পরিচয় হয়। মনসুর তাকে মনির আহমেদের মালিকানাধীন ‘MIR TRAVEL & TOURISM’ নামক এজেন্সির সাথে পরিচয় করিয়ে দেন।
‎আসামিরা আরিফকে ২৫ লাখ টাকার বিনিময়ে ২-৩ মাসের মধ্যে লন্ডন পাঠানোর প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী ভুক্তভোগী বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ২৫ লাখ টাকা প্রদান করেন।
‎
‎গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে আরিফ আহমেদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পার হওয়ার সময় দায়িত্বরত কর্মকর্তারা তার পাসপোর্ট ও ভিসা যাচাই করে জানান যে, পাসপোর্টের ০৯ নম্বর পাতায় থাকা UK স্টিকার ভিসাটি সম্পূর্ণ জাল। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আরিফ আহমেদ বাদী হয়ে ডিএমপি ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
‎
‎মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ৪ টায় সিলেট মহানগরীর শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি মনির আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির সিলেট সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত আঃ রউফের ছেলে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান,
‎লন্ডন নেওয়ার নাম করে ভুয়া ভিসার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

লন্ডনে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ, সিলেটে র‍্যাবের হাতে প্রতারক গ্রেফতার

সময় ০৯:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬