সিলেট ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬‎

‎
‎প্রিভেন্টিভ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের ধরতে জেলাজুড়ে চিরুনি অভিযান ২ মার্চ টাঙ্গাইলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব থানা ও ইউনিটকে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার, টাঙ্গাইল। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত ভাবে অভিযান চালানো হয়।
‎পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। প্রিভেন্টিভ অ্যাকশনের অংশ হিসেবে ও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
‎
‎জেলা পুলিশের দাবি, অপরাধী যেই হোক  তাকে আইনের আওতায় আনতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক,চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পলিশ সুপার বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
‎জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১৬‎

সময় ০৯:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬