সিলেট ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল‎ জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে: খন্দকার আব্দুল মুক্তাদির দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার

ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন: ধোপাখালীতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন।

‎টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎সরেজমিনে ধোপাখালী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি ছিল। ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ হয়েছে সম্পূর্ণ সুষ্ঠু ও স্বাভাবিক প্রক্রিয়ায়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করায় সাধারণ ভোটাররা কোনো রকম বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।

‎নির্বাচন সংশ্লিষ্টদের তথ্যমতে, এবারের নির্বাচনে ধোপাখালী ইউনিয়নে ভোটার উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক। মোট ভোটারের প্রায় ৮০  শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে।বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের আগেই অনেক কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

‎ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। পুলিশ, আনসার ও র‍্যাব এবং সেনাবাহিনীর টহল সার্বক্ষণিক নজরদারি বজায় রাখায় পুরো ইউনিয়ন জুড়ে এক শান্ত পরিবেশ বিরাজ করছিল।

‎কেন্দ্রগুলোতে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটগ্রহণে কোনো বেগ পেতে হয়নি।

‎নারী ভোটার উর্মী ও খাদিজা জানান,আমরা অত্যন্ত আনন্দের সাথে ভোট দিতে পেরেছি। কোনো ঝামেলা বা ভয় কাজ করেনি, মনে হয়েছে যেন একটি উৎসবের আমেজ চলছে। ধোপাখালী ইউনিয়নের দুইজন সাধারণ ভোটার এমন মন্তব্য করেন।

‎বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রগুলোতে চলবে গণনা।

‎স্থানীয় সাধারণ মানুষ এবং প্রার্থীরা এই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফল‎

ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন: ধোপাখালীতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

সময় ০৪:৩৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬