সিলেট ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎নবীগঞ্জে প্রভাবশালী মহলের বিরুদ্ধে কৃষকের জমি দখল করে পাইপলাইন স্থাপনের অভিযোগ

কৃষি জমিতে এভাবেই পাইপ লাইন বসানো হয়েছে।

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কৃষকের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে বালু উত্তোলনের পাইপলাইন স্থাপনের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
‎এ ঘটনায় বাধা দিতে গেলে ওই কৃষক ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে!

‎ভুক্তভোগী কৃষক হেলাল আহমদ এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করেছেন। নামোল্লেখিত অভিযুক্তরা হলেন, বাবুল রহমান তরফদার, অপুজ্জামান তপু ও মো. শাহিন ফরাজী।
‎অভিযোগে উল্লেখ করা হয়, তারা মেহরাম ওয়্যার হাউজ লিমিটেড ও এক্সপ্রেস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।
‎ঘটনাটি ঘটে শনিবার ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, পারকুল গ্রামের মৃত সুলেমান উল্লার ছেলে হেলাল আহমদ দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে কোনো ধরনের অনুমতি ছাড়াই এলাকার একটি প্রভাবশালী পক্ষ ক্ষমতার দাপট দেখিয়ে তার জমির ওপর দিয়ে বালু উত্তোলনের বড় পাইপলাইন স্থাপনের চেষ্টা চালায়। এতে তার চাষাবাদের চরম ব্যাঘাত ঘটে।
‎শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা একদল লোকজন নিয়ে জোরপূর্বক জমিতে পাইপ বসানো শুরু করে। এ সময় হেলাল আহমদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগে বলা হয়, তারা ঘোষণা দেয়— প্রয়োজনে মারধর এমনকি খুন করেও লাশের ওপর দিয়ে পাইপলাইন স্থাপন করা হবে!
‎ভুক্তভোগী কৃষক হেলাল আহমদ বলেন, আমি আমার নিজের জমিতে অন্যায় কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযুক্তরা প্রভাবশালী ও কোটিপতি হওয়ায় আইনের তোয়াক্কা করছে না বলে তিনি অভিযোগে জানান। তিনি বলেন,আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি তাদের জান-মালের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান,একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎নবীগঞ্জে প্রভাবশালী মহলের বিরুদ্ধে কৃষকের জমি দখল করে পাইপলাইন স্থাপনের অভিযোগ

সময় ০৩:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬