সিলেট ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎​টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র শুভ পথচলা শুরু‎

‎
‎টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমী নারী সমাজসেবীর উদ্যোগে ‘বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
‎শুক্রবার ৬ফেব্রুয়ারি সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
‎
‎সভায় সর্বসম্মতিক্রমে হাছিনা আফরোজ দিনাকে সভাপতি এবং মমতাজ পারভিনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুবর্না খান ইতি। এছাড়া প্রোগ্রাম অফিসার হিসেবে ইলমি তাবাসসুম এবং কার্যকরী সদস্য হিসেবে ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা দায়িত্ব গ্রহণ করেন।
‎সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই ‘বেঁচে থাকা’ তিনজন দরিদ্র রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
‎
‎আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতারা জানান, ‘বেঁচে থাকা’ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে গড়ে তোলা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য।
‎সংগঠনের কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি, জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়ানো। আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না।
‎সংগঠনের সদস্যরা স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎​টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র শুভ পথচলা শুরু‎

সময় ০৬:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬