সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎লাখাই পুলিশের বিশেষ মহড়া: মাঠে নেমেছে সাঁজোয়া বহর

মোটরসাইকেল মহড়ায় লাখাই পুলিশ।

‎

‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়।
‎
‎নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বোধ নিশ্চিত করতে এই মহড়ার আয়োজন করা হয়। পুলিশের একটি সুসজ্জিত বহর মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ বাজার এবং জনাকীর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।
‎মহড়া চলাকালীন ওসি জাহিদুল হক বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। তিনি জানান,আসন্ন নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাস্ত করা হবে না। পুলিশের এই বিশেষ মহড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‎
‎এ বিষয়ে লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে এবং নির্বাচনী পরিবেশ যেন উৎসবমুখর থাকে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উপজেলার প্রতিটি কোণায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী সদা প্রস্তুত।
‎
‎সন্ধ্যা থেকে শুরু হওয়া এই মহড়ায় লাখাই থানার পদস্থ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। তারা মনে করছেন, নিয়মিত এমন মহড়া নির্বাচনী সহিংসতা রোধে কার্যকরী প্রভাব ফেলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎লাখাই পুলিশের বিশেষ মহড়া: মাঠে নেমেছে সাঁজোয়া বহর

সময় ১১:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬