সিলেট ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎নির্বাচিত হলে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: এডভোকেট জাহিদুর রহমান

‎

‎
‎সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, বিজয়ী হলে জেন-জি’কে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সুষ্টু রাজনীতিতে তাদের আমন্ত্রণ জানিয়ে একটি বাসযোগ্য দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করার দিব। বর্তমান প্রজন্ম ক্রমেই রাজনীতি বিমুখ হচ্ছে। তাদের সঠিক পরিবেশ দিতে পারলে দেশ গড়ায় তারা মনোযোগী হবে।
‎তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বিয়ানীবাজার-গোলাপগেঞ্জর প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ, রাস্তাঘাটের পরিকল্পনাযুক্ত সংস্কার, বিশ্বের সাথে তাল মেলানো শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচি, স্বাস্থ্যক্ষেত্রে সকল সংকট দূর করার পাশপাশি মনিটরিং সেল গঠন, দূর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিকতা উন্নয়নে জোর দেয়া হবে।
‎বিয়ানীবাজার প্রেসক্লাবে ‘আমাদের জনপদে উন্নয়ন ভাবনা’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
‎
‎বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও সমাজচিন্তক আতাউর রহমান।
‎মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ,দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান, এম এ ওমর, সদস্য সাদিক হোসেন এপলু প্রমুখ।
‎
‎ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান আরো বলেন, লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে নির্বাচন করছি। আমাদের লক্ষ্য স্থানীয় জনগণকে সেবার মাধ্যমে ক্ষমতায় আনা। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশনায় তিনি এই নির্বাচন করছেন। বিজয়ী হলে স্থানীয় বেকারত্ব কমাতে মিল-কারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে পরিকল্পনা নিয়েছি। আমি নতুন প্রার্থী হলেও এলাকার মানুষ আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং আমি বাকি জীবন এ অঞ্চলের মানুষের পাশে থাকতে চাই বলেও মন্তব্য করেন তিনি।
‎ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ট্রাক প্রতীক শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতীক। একটি ভোটই অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে পারে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে।
‎এ সময় তিনি ভোটারদেরকে ১২ ফেব্রুয়ারি তার প্রতীকে ভোট দিতে আহবান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎নির্বাচিত হলে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: এডভোকেট জাহিদুর রহমান

সময় ০৯:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬