সিলেট ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রচারণায় এক সারিতে সিলেট-৩ আসনের সব প্রার্থী

আব্দুল মালিক সহ সবাই এক কাতারে

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘদিনের মান-অভিমান ভুলে মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়েছেন মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট নেতারাও।

‎শুক্রবার (৩০ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মালিকের সমর্থনে আয়োজিত ধারাবাহিক উঠান বৈঠকে এই চিত্র দেখা যায়।

‎জুম্মার নামাজের আগে উপজেলার ৯০ মেগাওয়াট সংলগ্ন জেটিঘাট এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ভোটারদের ঢল নামে।

‎সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী আব্দুল মালিক। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক দুই মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

‎এক সময় একই আসনে প্রার্থিতার লড়াইয়ে থাকলেও, দলের বৃহত্তর স্বার্থে তারা এখন আব্দুল মালিকের প্রধান সহযোগী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। নেতাদের এই ঐক্য তৃণমূল কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

‎বৈঠকে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তারা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। স্থানীয় ভোটাররাও আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

‎খালেদুজ্জামান খালেদের সভাপতিত্বে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ

‎সালাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জিলু, যুক্তরাজ্য বিএনপি নেতা,ইকবাল চৌধুরী

‎ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক* তসলিম আহমদ নেহার, উপজেলা বিএনপি নেতা। মোয়াজ্জেম হোসেন সাহেদ প্রমুখ।

‎দিনব্যাপী এই প্রচারণার অংশ হিসেবে বারোহাল, জেটিঘাট, ৯০ মেগাওয়াট, আদর্শগ্রাম ও মইনপুরে পৃথক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।প্রতিটি সভাতেই নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রচারণায় এক সারিতে সিলেট-৩ আসনের সব প্রার্থী

সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬