সিলেট ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

জাফলং সংকটাপন্ন এলাকায় মধ্যরাতে টাস্কফোর্সের হানা: আটক ১১ জনের কারাদণ্ড

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। অভিযানে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ এই অভিযানে অংশ নেয়।

‎অভিযান চলাকালে নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন এবং অবৈধভাবে ক্রাশার মেশিন পরিচালনার দায়ে ১১ জনকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন,গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান,সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ ও পুলিশ এবং বিজিবির বিশেষ টিম।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, জাফলংয়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে নিয়মিত এই ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

জাফলং সংকটাপন্ন এলাকায় মধ্যরাতে টাস্কফোর্সের হানা: আটক ১১ জনের কারাদণ্ড

সময় ০২:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬