সিলেট ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎১২ ফেব্রুয়ারির নির্বাচন: সিলেটে নিরাপত্তা প্রস্তুতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটে উচ্চপর্যায়ের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিপি।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম।
‎এছাড়া বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
‎সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
‎ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।

‎মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমে মুখোমুখি হয়ে জানান, আজকে মুলত নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের ঘাটতি আছে কি না এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় কীভাবে আরও জোরদার করা যায়, তা পর্যালোচনা করা হয়েছে। তিনি সিলেটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন,সিলেটে নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত চমৎকার, কোনো ধরনের ঘাটতি নেই। নির্বাচন উপলক্ষে গৃহীত বিশেষ নিরাপত্তা পদক্ষেপগুলো হয়েছে,প্রতিটি ভোটকেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। সার্বক্ষণিক নজরদারির জন্য থাকবে সিসি ক্যামেরা ও ড্রোন।  মাঠ পর্যায়ের নজরদারি দায়িত্বরত কর্মকর্তাদের কাছে থাকবে বডি-অন ক্যামেরা এবং তল্লাশিতে থাকবে ডগ স্কোয়াড।
‎প্রতি কেন্দ্রে ১০ জন আনসার সদস্য (৬ জন পুরুষ ও ৪ জন মহিলা) এবং ৩ জন আর্মড পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
‎ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মাঠে সক্রিয় থাকবে।
‎স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎১২ ফেব্রুয়ারির নির্বাচন: সিলেটে নিরাপত্তা প্রস্তুতিতে সন্তুষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা

সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬