সিলেট ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৮৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুর রহমান।
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ রুমান আহমদসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানকে ঘিরে ছিল বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ। প্রথমবারের মতো আয়োজন করা হয় বাহারি পিঠা উৎসব, যেখানে শিক্ষার্থীরা নিজেরা তৈরি করা নানা রকম ঐতিহ্যবাহী ও রকমারি পিঠা নিয়ে স্টল সাজান। পিঠা স্টলগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের ছিল ব্যাপক ভিড়।

‎পিঠা উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,
‎প্রথমবারের মতো আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের পিঠা উৎসবের আয়োজন হওয়ায় আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে যেন প্রতি বছর এমন আয়োজন করা হয়—এটাই আমাদের প্রত্যাশা।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি এমন সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
‎অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত‎

সময় ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬