সিলেট ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন‎

‎
‎
‎টাঙ্গাইলে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর জেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য।
‎
‎সোমবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পিয়াসী হোটেলে নবগঠিত এই কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ১১ সদস্যবিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি ঘোষণা করেন।
‎নবগঠিত জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
‎
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব আলো টাঙ্গাইল-এর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মামুন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন এবং টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল।
‎বক্তারা বলেন, মফস্বল ও তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা কমিটির এই নবযাত্রা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী এবং আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন‎

সময় ০৭:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬