সিলেট ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎নারীরাই পরিবারের শক্তি, বিজয়ী হলে দেব ‘ফ্যামিলি কার্ড’: বানিয়াচংয়ে ডা. জীবন‎

‎নারীদের জীবনমান উন্নয়ন ও পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করতে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও এলাকায় আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
‎
‎সমাবেশে উপস্থিত শত শত নারীর উদ্দেশ্যে ডা. জীবন বলেন, একটি সুখী ও সমৃদ্ধ পরিবারের নেপথ্যে থাকে মা-বোনদের অক্লান্ত পরিশ্রম। নারীরাই আমাদের পরিবারের মূল চালিকাশক্তি। অথচ তাদের অবদান অনেক সময় আড়ালে থেকে যায়। আমি নির্বাচিত হলে নারীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি অভাবী ও কর্মজীবী পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনব।
‎
‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন,আপনারা যেন দিনশেষে পরিবার নিয়ে দুশ্চিন্তামুক্ত ও শান্তিতে থাকতে পারেন, সেজন্য আমরা কর্মসংস্থান ও নিরাপত্তার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবাসহ নানাবিধ নাগরিক সুযোগ-সুবিধা সরাসরি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
‎
‎নারীদের বিপুল উপস্থিতিতে মুখরিত এই সমাবেশে ডা. জীবন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন,আপনাদের মূল্যবান ভোট আমাকে কেবল বিজয়ী করবে না, বরং আপনাদের সেবা করার আমৃত্যু অঙ্গীকার পালনে শক্তি জোগাবে। আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।
‎
‎উপজেলা বিএনপির সহ সাংগঠনিক শেখ সোহেল আহমেদ এর   সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক হেনা আক্তার দিনা, ইউপি সদস্য রোমান মিয়া। সমাবেশে বক্তারা ডা. জীবনের পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধের কথা তুলে ধরে তাকে বিজয়ী করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি, এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং পাড়াগাঁও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎নারীরাই পরিবারের শক্তি, বিজয়ী হলে দেব ‘ফ্যামিলি কার্ড’: বানিয়াচংয়ে ডা. জীবন‎

সময় ০৮:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬