সিলেট ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সমর্থন পেলেন ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন

বক্তব্য রাখছেন ডা. সাখাওয়াত হাসান জীবন

‎
‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পঞ্চায়েত কমিটির পূর্ণ সমর্থন লাভ করেছেন ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্চায়েত কমিটির  এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা প্রদান করা হয়। কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ টেনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
‎
মোশাররফ হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, আজমিরীগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।
‎সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডাঃ জীবন বলেন, আমি মানুষের কল্যাণে এবং জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। আপনাদের এই মূল্যবান সমর্থন আমাকে আরও দায়বদ্ধ করল। আগামী নির্বাচনে আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমৃত্যু সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।

‎
‎সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ সওদাগর, খালেদুর রশিদ জলক, শফিক মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণঅধিকার পরিষদের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎বক্তারা ডাঃ জীবনের ক্লিন ইমেজ এবং সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন।
‎পঞ্চায়েত কমিটির এই সমর্থন নির্বাচনী এলাকায় ডা: জীবনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সমর্থন পেলেন ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন

সময় ০৮:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬