সিলেট ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

‎দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার

অস্ত্র সহ উজ্জল মিয়া আটক। ছবি – সংগৃহীত

‎সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া।
‎তিনি দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার পুত্র।

‎যৌথ বাহিনীর তল্লাশিতে উজ্জল মিয়ার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল,১টি একনলা বন্দুক ৮ রাউন্ড পিস্তলের তাজা গুলি,বেশ কিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিরাইয়ে এই অভিযান চালায়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং তাঁর কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এই ব্যবস্থা নেওয়া হয়।

‎সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ

‎দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার

সময় ১০:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬