সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ

‎মৌলভীবাজার–৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে আহমদ বিলালের প্রতি সমর্থন ঘোষণা করেন এবং গণসংযোগে তাঁর সঙ্গে নেতৃত্ব দেন।

শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়। পরে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।
‎গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠান, রিকশাচালক, ভ্যানচালক, যানবাহন চালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। কর্মসূচি চলাকালে আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎এ সময় আহমদ বিলাল বলেন, ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ সব শরিক দলের নেতাকর্মীরা শতভাগ ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে থাকবেন বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের সাবেক আমির আব্দুল মান্নানসহ জোটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।
‎নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

‎এ ছাড়া মৌলভীবাজার–কুলাউড়া–জুড়ি–বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক চার লেনে উন্নীত করা, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ ও সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ

সময় ০৬:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬