সিলেট ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎বানিয়াচংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আগামীকাল।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী  প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল (রোববার) সকালে স্থানীয় লোকনাথ রমন বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সকাল ১০টায়।

‎উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার—এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনি বিধিবিধান ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

‎বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ সিকদার জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমে মোট ১ হাজার ৯ শত ৫৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। নির্বাচনের দিন ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে এবার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ১শ ৪০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৯শ ২১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে উপজেলার মোট ১ শত ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‎প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎বানিয়াচংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু আগামীকাল।

সময় ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬