সিলেট ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎কমলগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার: নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীকে খবর

বসতবাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় পরে আছে গ্রেনেড টি।

‎

‎মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে গ্রেনেডটি পাওয়া যায়।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে কয়েকদিন আগে মাছ মারা হয়। সে সময় পুকুরে এই গ্রেনেডটি পাওয়া গেলেও বিষয়টি না বুঝে পাশের জমির একটি খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে মিন্নত আলী ঘাস কাটতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পতনঊষার ইউনিয়নের আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে স্থানটি ব্যারিকেট দিয়ে রাখে।
‎
‎স্থানীয়দের ধারণা, গ্রেনেডটি অনেক পুরোনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ, ওই এলাকার শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অবস্থান ছিল। সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানকার মাটিতে রয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও একই গ্রাম থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।
‎
‎কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎কমলগঞ্জে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার: নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীকে খবর

সময় ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬