সিলেট ০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবীগঞ্জে সামাজিক উন্নয়নে অনন্য‎দৃষ্টান্ত স্থাপন করেছেন মোশাহিদ চৌধুরী

মোশাহিদ চৌধুরী (ফাইল ছবি)

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোশাহিদ চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে দিনারপুর এলাকাব্যাপী সামাজিক, যোগাযোগ, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর নজড় কেড়েছেন। প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

‎এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি গঠন করেছেন একটি সেবামূলক সামাজিক সংগঠন— দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশন।
‎এই সংগঠনের মাধ্যমে দিনারপুরের বিভিন্ন গ্রাম ও বাজারে সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
‎ইতিমধ্যেই দিনারপুর এলাকাব্যাপী মক্তবভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোশাহিদ চৌধুরীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
‎তিনি নিজস্ব অর্থায়নে বালিদ্বারা–মুন্সিবাজার সড়কসহ কায়স্থগ্রাম ও সংকরসেনা গ্রামে মোট পাঁচটি কালভার্ট নির্মাণ করে দিয়েছেন, যা এলাকাবাসীর যাতায়াতকে অনেক সহজ করেছে।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও তার অবদান রয়েছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাধিক মসজিদে অজুখানা স্থাপন, গালিচা প্রদানসহ নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

‎এছাড়াও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে টিউবওয়েল বিতরণ,গরীব ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন মোশাহিদ চৌধুরী। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক বিনোদনে উৎসাহিত করতে তার সহযোগিতায় নিয়মিত আয়োজন করা হচ্ছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের এসব উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
‎এলাকাবাসী তার এই মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
‎আলাপচারিতায় মোশাহিদ চৌধুরী বলেন,নিজের কর্তব্যবোধ থেকেই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই কাজগুলো পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।তার এই উদ্যোগ দিনারপুর এলাকায় সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

নবীগঞ্জে সামাজিক উন্নয়নে অনন্য‎দৃষ্টান্ত স্থাপন করেছেন মোশাহিদ চৌধুরী

সময় ০৮:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬