সিলেট ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সহযোগিতা কামনা সিমি কিবরিয়া’র

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিমি কিবরিয়া

‎

‎

‎হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

‎

‎শুক্রবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, অরবিন্দু রায়, সোহায়াদ আহমেদ চৌধুরী জুয়েল, রোকেয়া বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

‎

‎মতবিনিময়কালে সিমি কিবরিয়া বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মাধ্যমেই অবহেলিত জনপদের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব।” তিনি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

‎

‎তিনি আরও বলেন, আমার স্বামী ড. রেজা কিবরিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন তার পিতা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এস এম এস কিবরিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে। পাশাপাশি নবীগঞ্জ ও বাহুবলের অনুন্নত এলাকার অবকাঠামোগত উন্নয়নই তার মূল লক্ষ্য।

‎সিমি কিবরিয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া নির্বাচিত হলে নবীগঞ্জ ও বাহুবল এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সহযোগিতা কামনা সিমি কিবরিয়া’র

সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬