সিলেট ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মধুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে‎ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফা হক।

‎নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর আয়োজনে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হক। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনকালীন জননিরাপত্তা এবং ভোটগ্রহণের নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

‎প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল।অতিরিক্ত জেলা প্রশাসকগণ, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল)।‎কর্মশালায় মধুপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তাগণ (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়ার কারিগরি ও আইনি বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

মধুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে‎ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৫:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬