সিলেট ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইলে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎

‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (রিটার্নিং কর্মকর্তা) জনাব শরীফা হক। এসময় তিনি প্রার্থীদের হাতে তাদের কাঙ্ক্ষিত প্রতীক তুলে দেন এবং নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। তিনি নির্বাচনকালীন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎
‎সভায় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ৮টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হলো। তফশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‎
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৮টি আসনে চূড়ান্ত প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে থাকছেন।
‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬