সিলেট ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎তারেক রহমানের আগমনে প্রাণচাঞ্চল্যে মুখর মৌলভীবাজার

‎
‎

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর যেন এখন এক ভিন্ন রূপে ধরা দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক নীরবতা ও ক্লান্তির জায়গা দখল করেছে ঢাকঢোলের শব্দ,স্লোগানের প্রতিধ্বনি আর উচ্ছ্বসিত মানুষের পদচারণা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শেরপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে উৎসবের আবহ—ছড়িয়ে পড়েছে আনন্দ-উল্লাস ও প্রাণচাঞ্চল্য।
‎
‎প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুরের প্রধান সড়ক, বাজার এলাকা ও আশপাশের পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। কোথাও ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল, কোথাও ব্যানার-ফেস্টুন হাতে স্লোগানে মুখর তরুণদের দল। পুরো এলাকা যেন রঙিন এক রাজনৈতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
‎দলীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের আগমন কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি তাদের কাছে আশা, আস্থা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ।
‎অনেকের ভাষায়,এই আগমন আমাদের নতুন করে জাগিয়ে তুলেছে, সংগঠনে নতুন গতি এনেছে।
‎শেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় খলিলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হামরকোনা এলাকা থেকে এক আনন্দ মিছিল বের করা হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে।
‎মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জুয়েল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লালা মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য এম এস আলম, ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক কর্নেল আহমদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্ষুদ্র জাতিসত্ত্বা বিষয়ক সম্পাদক ওয়াহিদ মিয়া, জেলা ছাত্রদল নেতা মোদ্দত আহমেদ মোহন, জেলা ছাত্রদলের সহসম্পাদক ইকবাল হোসেন, খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমদ টিটুসহ আরও অনেকে।

‎
‎এসব কর্মসূচিতে প্রবীণ নেতাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তাদের চোখেমুখে স্পষ্ট উত্তেজনা, প্রত্যাশা আর আগামীর স্বপ্নের ছাপ।
‎স্থানীয় বাসিন্দারাও বলছেন, শেরপুরে এমন প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ দীর্ঘদিন দেখা যায়নি। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় বেড়েছে লোকসমাগম, চা-স্টলগুলোতে জমেছে আলোচনা—সব মিলিয়ে এলাকাজুড়ে ফিরে এসেছে চেনা রাজনৈতিক উত্তাপ।
‎
‎এদিকে আসন্ন জনসভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ, সড়ক ও আশপাশের এলাকায় নেওয়া হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলাব্যবস্থার কড়া প্রস্তুতি। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জানান, জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
‎
নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের এই আগমন শেরপুরসহ পুরো মৌলভীবাজারে নতুন রাজনৈতিক বার্তা ও উদ্দীপনা ছড়িয়ে দেবে।
‎শেরপুর এখন শুধু একটি জনপদের নাম নয়—এটি যেন বিএনপির নেতাকর্মীদের আবেগ, প্রত্যাশা ও রাজনৈতিক স্বপ্নের মিলনস্থল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎তারেক রহমানের আগমনে প্রাণচাঞ্চল্যে মুখর মৌলভীবাজার

সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬