সিলেট ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎জুড়ীতে উপকারভোগী কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগী কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জুড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপপরিচালক মোঃ জালাল উদ্দিন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন, সহকারী প্রকল্প পরিচালক ড.হুমায়ুন কবির,অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জহিরুল হক,মোঃ ফরহাদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান সহ অনেকেই।

‎এদিকে উপজেলা কৃষি অফিসের সহায়তায় পতিত জমিতে আপেল কুল ও বল-সুন্দরী কুলের চাষ করে ভাগ্য বদল করা কৃষক পাখি মিয়ার ফলের বাগান পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন, সিলেট অঞ্চলের প্রতিটি জমিকে উপযোগীতা অনুযায়ী চাষের আওতায় আনতে হবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে জমির সঠিক ব্যবহার নিশ্চিতে চাষাবাদ বাড়াতে হবে। কৃষি ও কৃষকের সাফল্য মানেই দেশের উন্নয়ন। 

‎তিনি বলেন,শুধুমাত্র নির্দিষ্ট এক ফসল নয় বরং মিশ্র বাগান তৈরী সহ ফল সবজী একত্রে চাষ ও পারিবারিক পুষ্টি বাগান তৈরী করে কৃষকের পাশাপাশি কৃষাণীরা জুড়ী উপজেলায় সাবলম্বী হতে পারেন। তিনি জুড়ী উপজেলার কৃষি উন্নয়নে সংশ্লিষ্টদের আরো মনোযোগী হওয়ার আহবান জানান। 

‎এ সময় জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষানীদের সাথে উন্মুক্ত মতবিনিময় করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম। উক্ত মতবিনিময় সভায় কৃষক কৃষানীরা তাদের উৎপাদিত ফসল সম্পর্কে বিভিন্ন সীমাবদ্ধতা ও সমস্যাদির কথা তুলে ধরেন। এ সময় কৃষকদের সমস্যাদির আশু সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎জুড়ীতে উপকারভোগী কৃষক কৃষাণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৫:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬