সিলেট ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎​মৌলভীবাজারে তারেক রহমানের জনসভা:‎ সাজ সাজ রব। প্রস্তুত আইনপুর মাঠ‎

‎শীতের হালকা রোদে মৌলভীবাজারের শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠ যেন অন্যরকম এক উত্তেজনায় মুখর। চারপাশে কর্মব্যস্ত মানুষ, কেউ মাপঝোক করছেন, কেউ মঞ্চের জায়গা নির্ধারণে ব্যস্ত—সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটি নাম, তারেক রহমান। দীর্ঘদিন পর জাতীয় রাজনীতির এই শীর্ষ নেতার জনসভাকে ঘিরে পুরো জেলা জুড়ে বাড়ছে প্রত্যাশা, আলোচনার উত্তাপ।

‎আগামী ২২ জানুয়ারি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা। এই জনসভাকে ঘিরে প্রস্তুতি কার্যক্রম জোরদার করতে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে আইনপুর মাঠ পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। মাঠে পা রেখেই তারা ঘুরে দেখেন সম্ভাব্য মঞ্চ এলাকা, দর্শক বসার স্থান, প্রবেশ ও বের হওয়ার পথ এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি দিক।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।  মাঠ পরিদর্শন কালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম,এম ইদ্রিস আলীসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের অভিজ্ঞ ও উদীয়মান নেতারার্মীরা।

‎আইনপুর মাঠে দাঁড়িয়ে নেতাদের কথাবার্তায় ফুটে ওঠে আত্মবিশ্বাস। নেতারা বলেন, মৌলভীবাজারের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইতোমধ্যেই মনস্থির করেছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই এই জনসভায় জনতার ঢল নামবে।

‎মাঠ ঘুরে দেখা শেষে আলোচনায় উঠে আসে মঞ্চের উচ্চতা,শব্দব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন ও নিরাপত্তা বলয়ের বিষয়। প্রতিটি সিদ্ধান্তেই ছিল একটি লক্ষ্য—২২ জানুয়ারি যেন আইনপুর মাঠ পরিণত হয় মানুষের দাবির উচ্চারণে মুখর এক জনসমুদ্রে।

‎স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের ক্ষোভ, আশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রকাশ। তাই আইনপুর মাঠে এখন শুধু প্রস্তুতি নয়—প্রস্তুতির আড়ালে জমে উঠছে একটি ঐতিহাসিক দিনের অপেক্ষা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎​মৌলভীবাজারে তারেক রহমানের জনসভা:‎ সাজ সাজ রব। প্রস্তুত আইনপুর মাঠ‎

সময় ০৭:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬