সিলেট ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: ডিস্ট্রিবিউটরকে ৭০ হাজার টাকা জরিমানা

‎

‎
‎নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ দুপুর ১২ টায় থেকে পরিচালিত এ অভিযানে বাজারে এলপিজি গ্যাসের বিক্রয়মূল্য ও সংশ্লিষ্ট কাগজপত্র সরেজমিনে যাচাই করা হয়।
‎
‎অভিযানকালে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১,৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। এ অভিযোগে ইনাতগঞ্জ বাজারের জালাল এনার্জি পয়েন্ট (প্রো: জামাল চৌধুরী) নামক একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
‎এ সময় সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে স্বল্প লাভে ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রয়ের জন্য অভিযুক্ত ডিস্ট্রিবিউটরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা সাধারণ, বিশেষ করে নবীগঞ্জবাসীর প্রতি এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো বা রসিদ সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা যদি মেমো দিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
‎উল্লেখ্য, অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হাশেম প্রত্যয়,সহকারী কমিশনার (ভূমি), নবীগঞ্জ।
‎তিনি বলেন,জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎
‎
‎।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

নবীগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: ডিস্ট্রিবিউটরকে ৭০ হাজার টাকা জরিমানা

সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬