সিলেট ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দক্ষিণ সুরমায় ১৯ লক্ষ ৮০ হাজার টাকা ভারতীয় জিরা ও ফুচকা জব্দ, চালক গ্রেফতার

জব্দকৃত ভারতীয় পণ্য জিরা ও ফুসকা। আটক ট্রাকের চালক।

‎সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ ৮০ হাজার টাকা।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল দাউদপুর বাইপাস রোড সংলগ্ন সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

‎অভিযানে একটি টাটা (TATA) কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪২৫৭) জব্দ করা হয়। ট্রাকটি থেকে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় জিরা: ১০২ প্যাকেট (আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৩০ হাজার টাকা), ভারতীয় ফুচকা ৩৬টি প্লাস্টিকের বস্তায় মোট ১,৮০০ প্যাকেট (আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা)।
‎উদ্ধারকৃত পণ্যের সর্বমোট বাজারমূল্য ১৯ লক্ষ ৮০ হাজার টাকা।

‎চোরাচালানের অভিযোগে ট্রাকচালক মো: আবুবক্কর সিদ্দিক (৩৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার গনকা গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে।

‎এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধ পণ্য আমদানির দায়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি)/২৫(ডি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১)। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

দক্ষিণ সুরমায় ১৯ লক্ষ ৮০ হাজার টাকা ভারতীয় জিরা ও ফুচকা জব্দ, চালক গ্রেফতার

সময় ১১:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬