সিলেট ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ। কানাইঘাটে তরুণীকে ১০ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ১ টাঙ্গাইলের গোপালপুরে ৬ বস্তা গাঁজাসহ ট্রাক ও চালক আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন ‎শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ সহ আসামির পলায়ন ‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।

মাধবপুরে পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ একজন আটক।

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর থেকে ৩২ কেজি গাঁজাসহ শামিম মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় বাউল শিল্পী এবং পাশাপাশি সিএনজি চালান। ‎

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

‎পুলিশ জানায়, অভিযান চলাকালে শামিম মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামিম মিয়া দক্ষিণ সুরমার এনায়েতপুরের রঙ্গু মিয়ার ছেলে।

‎এ বিষয়ে  মাধবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব মোরশেদ খান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ।

মাধবপুরে পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ একজন আটক।

সময় ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬