সিলেট ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে ডিবি পুলিশের বড় অভিযান: ৫২ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকাসহ গ্রেফতার ২‎

‎
‎সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৫২ লাখ ৭৩ হাজার টাকা।
‎
‎গোয়াইনঘাট উপজেলা বিছনাকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে জাহেদ আহমদ (২৯), উপরগ্রামের শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কালিঘাট বাজারস্থ শহীদ মিনারের সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন দুটি ড্রাম ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।
‎
‎ডিবি পুলিশ অভিযান শেষে আইনানুগভাবে নিম্নোক্ত মালামালগুলো জব্দ করেছে,ভারতীয় জিরা ২৪৩ বস্তা (আনুমানিক বাজারমূল্য ৫১,০৩,০০০ টাকা) ভারতীয় ফুসকা ২২ বস্তা (আনুমানিক বাজারমূল্য ১,৭০,২৮০ টাকা)।উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মোট বাজারমূল্য ৫২,৭৩,২৮০ (বায়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার দুইশত আশি) টাকা। পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক,২টি ড্রাম ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৭২ এবং ফেনী শ-১১-০২৯৯) জব্দ করা হয়।
‎
‎এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি)/২৫ (ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৩)। পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
‎সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পথে আসা পণ্য ও চোরাচালান রোধে তাদের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে ডিবি পুলিশের বড় অভিযান: ৫২ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকাসহ গ্রেফতার ২‎

সময় ০৮:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬