সিলেট ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

মৌলভীবাজারের শেরপুরে অবস্থিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ডরমেটরি এলাকার সীমানা প্রাচীর ও আবাসন নির্মাণ কাজের সুবিধার্থে ৩৫টি জীবিত গাছ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এ নিলামের আয়োজন করে।

‎সোমবার ১২ জানুয়ারী দুপুর ১২টায় শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল মৌলভীবাজারে শেরপুর হামরকোনায় অবস্থিত ডরমেটরি ভবনের কনফারেন্স কক্ষে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।
‎এর আগে গত ৪ জানুয়ারী বেজার সহকারী পরিচালক ও নিলাম কমিটির সদস্য সচিব আইমান নাকিব বাঁধনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের ঘোষণা দেওয়া হয়।

‎নিলামে বিভিন্ন প্রজাতি ও আকৃতির মোট ৩৫টি জীবিত গাছ অন্তর্ভুক্ত ছিল। এতে ৭ জন দরদাতা অংশগ্রহণ করেন। সর্বোচ্চ ৮৮ হাজার টাকায় গাছগুলোর নিলাম লাভ করেন মোঃ আব্দুল আসাদ (গ্রাম: বনগাঁও, উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ)।

‎নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর মিয়া, উপ-পরিচালক মো. আব্দুল কাদের জনি, সহকারী পরিচালক আইমান নাকিব বাঁধন, উপসহকারী প্রকৌশলী মো.শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সাহেদ মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।

‎নিলামের শর্ত অনুযায়ী আগ্রহী দরদাতারা অফিস চলাকালীন সময়ে নির্ধারিত স্থানে গিয়ে গাছগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ পান। নিলামে সর্বোচ্চ দরদাতাকে একই দিনে নগদ অর্থ পরিশোধের মাধ্যমে গাছগুলো গ্রহণ করতে হয়। এছাড়া কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই নিলাম বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।

বেজা কর্তৃপক্ষ জানায়, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবেই গাছগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সময় ০৫:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬