সিলেট ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সিলেটে যাত্রীবেশে ছিনতাই: সিএনজি অটোরিকশাসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার‎

সিলেটে যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
‎গত রবিবার (১১ জানুয়ারি) মহানগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও গাড়িটি উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। দলটি প্রথমে শাহপরাণ (রহ.) থানাধীন নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইয়ে ব্যবহৃত “নাঈম এন্ড হাদী” নামের একটি সিএনজি অটোরিকশা (রেজি: সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করা হয়।
‎পরবর্তীতে ওই সিএনজি মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি ও দলইপাড়া এলাকায় অভিযান চালিয়ে চালকসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

‎গ্রেফতারকৃত তিন ছিনতাইকারী হল,জাহিদুল ইসলাম নাজিম (২৪), পিতা- সেলিম মিয়া। ফয়সল আহমদ (২৫), পিতা- মৃত জামাল খান ও হৃদয় খান (২৩) পিতা- মৃত জামাল খান এরা দুইজন সহোদর ভাই। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই শাহপরাণ (রহ.) থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে সাধারণ মানুষকে সিএনজিতে তুলে সর্বস্ব লুটে নিচ্ছিল।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, এই চক্রটি সিএনজি অটোরিকশা ব্যবহার করে কৌশলে যাত্রী সাধারণের মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সিলেটে যাত্রীবেশে ছিনতাই: সিএনজি অটোরিকশাসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার‎

সময় ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬