সিলেট ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎ছাতকে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়নের নির্দেশ উপদেষ্টা আদিলুর রহমানের

‎সুনামগঞ্জের ছাতকে চলমান সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শনকালে তিনি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

‎শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় ছাতক–কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
‎পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কাজের গুণগত মান হতে হবে টেকসই, যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে সুফল পায়। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে যাতে জনদুর্ভোগ লাঘব হয়।

‎সড়ক পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) কারখানা পরিদর্শন করেন। তিনি কারখানার ‘ওয়েট প্রসেস’ থেকে আধুনিক ‘ড্রাই প্রসেসে’ রূপান্তরকরণ প্রকল্পের কাজ সরেজমিনে ঘুরে দেখেন।
‎মতবিনিময় সভায় তিনি প্রযুক্তিগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন,আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে এবং জ্বালানি খরচ অনেকাংশে কমবে। এর ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আরও লাভজনক ও টেকসই হয়ে উঠবে।

‎পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), ছাতক সিমেন্ট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎ছাতকে সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়নের নির্দেশ উপদেষ্টা আদিলুর রহমানের

সময় ০৬:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬